কবি: ওয়াজ কুরুনী সিদ্দিকী


নিষ্ঠুর সাইকো সে বাঘ সাজা বিল্লি
 দেশটারে শেষ করে পালিয়েছে দিল্লি! 
 টিকে যেতে চেয়েছিলি করে চিল্লাচিল্লী
 ক্যামনে লো এক নদী  রক্তরে গিল্লী!
 কসাইয়ের মতো করে দেশটারে ছিল্লি!
 পরদেশী নাগরের  সাথে গিয়ে মিল্লি!
 কপ্টারে ভেগে গিয়ে মামু বাড়ি ভিল্লি১, 
চাই না এ বঙ্গেতে তুই আর ফিল্লি
 রচনাকাল:১৯/০৮/২০২৪ 
টিকা:
 ১.ভিল্লি = ভিড়লি ২.ফিল্লি = ফিড়লি