আজ মা দিবস। মা হলো মানবিক মহাবিশ্বে এক আলোকদীপ্ত নক্ষত্র।  আলোকবর্ষ দূর থেকে যাদের আলো এসে আছড়ে পড়ে গ্রহে। 
এই পৃথিবীর নান্দনিকতা, শ্রুতিমধুর সুর শোনার সৌভাগ্য হয় মায়েদের জন্যই।

শিশুরা পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আসে। কৃতজ্ঞতা, ভালবাসা, দায়িত্বশীল আচরণ সন্তানের কর্তব্য। জন্মদানের পর পিতামাতার দায়িত্বও কম নয়। 
পিতামাতা যখন সন্তানের উপর প্রভূত্ব করতে চান, তারা অবাধ্য হয়ে পড়ে। ভালবাসার অভাবে তারা বিদ্রোহী হয়ে উঠে। আমাদের সন্তানেরা আমাদের মাধ্যমে পৃথিবীতে আসে,  কিন্তু আমরা তাদের স্বাধীনতা হরণ করে প্রভু হতে চাইতে পারিনা। 
তাদের ওপর নিজের ধ্যান ধারণা চাপিয়ে দিতে পারি না। আমরা ধনুক, তারা তীর। আমরা বর্তমানের নাগরিক, তারা ভবিষ্যতের৷ 
আনন্দে থাকুক পৃথিবীর মা বাবারা, আনন্দে থাকুক তাদের সন্তানেরা। স্রষ্টা ও সৃষ্টির মধুর সম্পর্কে এই ছোট্ট গ্রহে বিরাজ করুক, সাম্য, মৈত্রী ও সহমর্মিতা। 

পৃথিবীর সকল মায়ের প্রতি আমার সালাম।